বান্দরবানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।বান্দরবান সেনা রিজিয়ন,স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক দের দলের সমন্বয়ে ও বেসরকারি প্রতিষ্টান ইমানুয়েল মেডিকেল সেন্টারের আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
শুক্রবার (২ আগষ্ট) জেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং(এমপি)।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শহিদুল এমরান এফডব্লিউডি পিএসসি, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা.অংসুই প্রু, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অং চা লু, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে বীর বাহাদুর বলেন, এক সময় বান্দরবানে ম্যালেরিয়ার প্রকোপ ও শান্তি বাহীনির প্রকোপ দুটোই ছিলো।আওয়ামীলীগ সরকারের সঠিক পদক্ষেপের কারণে সেখান থেকে মুক্তি পেয়েছে পার্বত্যবাসী।এসময় তিনি সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ও ভূয়সী প্রশংসা করেন।
উলেখ্য উক্ত কার্যক্রমে মেডিসিন, গাইনি, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিভাগের ৩০জন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন।
