অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা;  জেলার বালিয়াকান্দি’র সোনাপুর বাজারে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ও রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার সিকদার।

সরকারি আদেশ অমান্য করে জুতার দোকান খুলে বিক্রি করা অপরাধে রিয়া সু স্টোরকে ৫ হাজার টাকা, দোকানে মূল্যে তালিকা না টানানোর অপরাধে পরেশ স্টোরকে ১ হাজার টাকা, বিশ্বজিৎ স্টোরকে -১ হাজার টাকা ও রেজওয়ান স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতকে বালিয়াকান্দি থানা পুলিশ সহযোগিতা করে।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।