নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার; জেলার মহেশখালীর হোয়ানকে রাতে জমি দখলের ঘটনায় রাহমত উল্লাহ নামের একজন খুন হয়েছে। এ ঘটনায় এক নারী ও পুরুষকে আটক করে মহেশখালী থানা পুলিশ।
গতকাল রবিবার (১৭ মে ২০২০) রাত সাড়ে ৯ টায় উপজেলার হোয়ানক রাজুয়ার ঘোনা গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়দের মতে উপজেলার হোয়ানক রাজুয়াঘোনা এলাকায় সরকারি ১২নং পাহাড়ী খাস জমির দখলের বিরোধের জের ধরে স্থানীয় হাবিবুর রহমানের পুত্র রাহমত উল্লাহ (২৯) কে ধারালো দা দিয়া মারাত্বক জখম করে একই এলাকার আবু তাহের এর পুত্র এনামুল করিম (প্রকাশ নুরুনির পুঁয়া) ও তার লোকজন।
ধারালো দা দিয়ে শরীরের ভিবিন্ন স্থানে কাটা রক্তাক্ত হলে মুমূর্ষ অবস্থায় মহেশখালী হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার সময় তার মুত্যু হয়।
সংবাদ পেয়ে মহেশখালী থানার ওসি তদন্ত বাবুল আযাদ ও এ এস আই মালেকের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে।
আমাদের বাণী ডট কম/১৮ মে ২০২০/ডিএ
