নিরক্ষর শ্রমজীবী ও বয়স্কদের অক্ষরজ্ঞান সম্পন্ন করার জন্য নৈশ বিদ্যালয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রাজধানীর মোহাম্মদপুর থানা শাখা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রায়ের বাজার পাবনা হাউজ সংলগ্ন সংগঠনটির কার্যালয়  পাক্ষিক বৈঠক শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মোহাম্মদপুর থানার নেত্রী আলেয়া বেগমের সভাপতিত্বে পাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, মোহম্মদপুর -আদাবর শাখার সহ- সভাপতি এড. ফারুখ হোসেন, সাধারন সম্পাদক বাবু হাসান ও তৈয়ব আলী মোল্লা।

সভায় নিরক্ষর শ্রমজীবী ও বয়স্কদের অক্ষরজ্ঞান সম্পন্ন করার লক্ষে প্রতি সপ্তাহে  শুক্রবার ও মঙ্গলবার  রাত ৮ থেকে নৈশ বিদ্যালয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনটির কার্যালয়ে পরিচালিত নৈশ বিদ্যালয়টি পরিচালনার জন্য এড. ফারুখ হোসেনকে আহ্বায়ক ও বাবু হাসানকে সদস্য সচিব করে এবং মোঃ রিপন, আলেয়া বেগম, রেবা খাতুন ও শারমিনকে সদস্য করে ৬ সদস্যের নৈশ বিদ্যালয় পরিচালনা কমিটি ও ৫ জনের শিক্ষক প্যানেল নির্বাচন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।