জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা;  জেলার কালীগঞ্জ উপজেলায় দুবাই ফেরত প্রবাসী মিজানুর রহমান মিজান হোম কোয়ারাইন্টেনে না গিয়ে বাইরে ঘোরাফেরা করায় স্থানীয় সুত্রে খবর পেয়ে অভিযান চালাতে গিয়ে লাঞ্চনার শিকার হয়েছেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

গতকাল শুক্রবার (২০ মার্চ ২০২০) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঐ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গে থাকা পুলিশের দুই সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত হন প্রবাসী মিজানুর রহমান ও তার দুই ভাই।

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই গ্রামের মনতেজ শেখের ছেলে প্রবাসী মিজানুর রহমান মিজান ও তার দুই ভাই জাহিদ ওরফে কালু ও সাইদ হোসেন।

গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ৪-৫ দিন আগে দুবাই থেকে দেশে আসেন মিজান। তিনি আসার পর থেকে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। এলাকার লোকজন তাকে বোঝালেও তিনি মানছেন না। আমরা দুইজন এ্যাসিল্যান্ড স্যারের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে যায়। এরপর বিদেশফেরত ওই ব্যক্তিসহ তার দুই ভাই আমাদেরকে মারধর করার চেষ্টা করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার বলেন, মিজানুর রহমান বাড়ি আসার পর থেকে বাইরে ঘোরাঘুরি করছেন। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি শুক্রবার ওই গ্রামে যান। সেখানে গিয়ে আমি মিজানুর রহমানকে বলি, আপনি বাইরে ঘোরাঘুরি করছেন কেন? তিনি তখন মসজিদে নামাজ পড়ার কথা বলেন। আমি তাকে বাড়িতে নামাজ পড়ার কথা বললে, তিনি সেটা মানেননি। তখন তার দাবি অনুযায়ী সরকারি আদেশ পালনে দেশে ফেরার কাগজ দেখানোর অনুরোধ করি। তিনি কাগজ না দেখিয়ে অকথ্য ভাষা ব্যবহার করেন। আমাদেরকে এক প্রকার লাঞ্ছিত করে। এরপর কাগজপত্র না দেখিয়ে খলিলুর রহমানকে তথ্যদাতা ভেবে তাকে আমাদের সামনে মারতে উদ্যত হয় এবং পুলিশ ও আমার উপর চড়াও হয়।

এ সময় ইউএনও স্যার ও কালীগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানালে থানা থেকে অতিরিক্ত ফোর্স আসার আগেই আসামিরা পালিয়ে যায়। মোবাইল কোর্টে বিচার না হওয়ায় নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয় বলছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার

জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান মিয়া বলেন, বর্তমানে আসামিরা পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের বাণী ডট কম/২১ মার্চ ২০২০/সিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।