যখন সন্ধ্যা নামে
যখন জীবনাকাশে সন্ধ্যা নামে
মনের দুয়ারে কড়া নাড়ে
একরাশ ব্যাথাহুত ক্লান্তিরা ,
চোখের পাতায় সজ্জা পাতে ৷
দিশেহারা অচেনা দুঃখবিলাস
ফিরে পেতে আশ্রয় শয়ন চৌকির
শীতল পাটির কার্নিশে ৷
জংধরা আলমিরায় লুকিয়ে রাখা
স্মৃতিরা এতযুগ যেমন ঘুমিয়েছে,
অন্ধকারে আলোর প্রত্যাশারা
আর ক্রন্দনে মাতে না ৷
ফিরে পেতে চায় না যে
ভালবাসায় মোড়ানো স্নানঘর ,
নেপথলিন ক্ষয়ে যায় শাড়ির ভাঁজে
ভুলে যাওয়া স্বপ্নরা যেমন ,
আশা নিরাশায় সজ্জাপাতে
প্রানহীন নির্ঘুমেদের সাথে ৷
দিনযাপনের রোজনামচার বাস
এখন পরিত্যাক্ত আতুর ঘরে ৷
