ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান কামাল নামে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গিয়াস উদ্দিন (৪০) এবং বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় হানিফ (৩৯) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয় । ‘

নিহত তিতুমির কলেজ ছাত্র মেহেদীর হাসান কামালের বাড়ি চাঁদপুরে। তিনি রাজধানীর মুগদায় থাকতেন। ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত কর্মতর্রা জানান, মেহেদী হাসান কামাল ডেঙ্গু নিয়ে ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তার রক্তের প্লাটিলেট কমে অনেক নিচে চলে এসেছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধা ৭টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

মেহেদির পরিবার জানায়, প্রচণ্ড জ্বর নিয়ে মেহেদী হাসপাতালে ভর্তি হয়। এ সময় অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মেহেদীর ফেসবুকের সবর্শেষ স্ট্যাটাস হলো- ‘প্রচন্ড জর, মাথা আর শরীর ব্যথা। দোয়া করবেন।’ এর পর থেকে সে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান।

অন্যদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নিহত গিয়াস উদ্দিন (৪০) এর বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। মৃত গিয়াসের মামা মো. নবী উল্লাহ জানান, গিয়াস এলাকায় ইট পাথরের ব্যবসা করতেন। গত দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে তার রক্ত পরীক্ষা-নিরীক্ষা করলে তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। বুধবার (২১ আগস্ট) দিনগত রাতে তাকে চাঁদপুর থেকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হানিফ (৩৯)এর  বাড়ি সাভারের আশুলিয়ায়। এ নিয়ে সাভারে ডেঙ্গুজ্বরে আক্রান্ত তিন রোগীর মৃত্যু হলো। হানিফ আশুলিয়া থানার টঙ্গাবাড়ি এলাকার মো. মাফি ইসলামের ছেলে। তিনি প্রাইভেটকার চালাতেন।

ছোট ভাই আবু সাইম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচণ্ড জ্বরের কারণে গত ১৩ আগস্ট সকালে হানিফকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে স্বাস্থ্য পরীক্ষায় ডেঙ্গুজ্বর ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। গত ৮ দিন সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।