অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা, কালুখালী থেকে; জেলার কালুখালীর করোনা আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতা রাজবাড়ী ২ আসনের সাংসদপুত্র মিতুল হাকিম। আক্রান্ত সাংবাদিক রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নির্দেশে তার পুত্র জেলা আওয়ামীলীগ নেতা, আশিক মাহমুদ মিতুল আক্রান্ত সাংবাদিকের পরিবারের নিকট নগদ অর্থ, খাদ্যদ্রব্য ও ওষুধ প্রেরণ করেন।
আজ বুধবার (১৭ জুন ২০২০) বিকালে স্বেচ্ছাসেবক কমিটির মাধ্যেমে নগদ ৫ হাজার টাকা, ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ২ লিটার তেল, ২ কেজি লবন, ২ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম মরিচ, ৫০০ গ্রাম রসুন, ৫ হালি লেবু, ৩০০ গ্রাম আদা, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং ওষুধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এসময় কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপন, যুবলীগ নেতা মাহমুদুল হাসান সুমন, হাফিজুর রহমান তছির, ছাত্রলীগ নেতা সাগর মন্ডল, এনামুল হক সেতু, শিহাব উদ্দিন, আশরাফুল ইসলাম সহ অন্যান্য যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ
আশিক মাহমুদ মিতুল এর পক্ষ থেকে আক্রান্ত সাংবাদিকের পরিবারকে ওষুধ সামগ্রী সেবন করার নিয়মাবলী এবং করোনাকালীন সময় যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, রাজবাড়ীতে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ১৪০জন করোনা সনাক্ত হল। এ পর্যন্ত রাজবাড়ীতে মোট সুস্থ হয়েছে ৫৩ জন এবং ২ জন মারা গেছে। বর্তমানে হোম আইসোলেশ আছে ৪৯ জন, হাসপাতালে ভর্তি রয়েছে ৩৪ জন। (সদর হাসপাতাল ১৩, কালুখালী হাসপাতাল ১৬, বালিয়াকান্দি হাসপাতাল ৪,গোয়ালন্দ হাসপাতাল ১জন । অন্যরা প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রয়েছে। এ পর্যন্ত ৩১৩৯ স্যাম্পল প্রেরণ করে মোট প্রাপ্ত রিপোর্ট ২৭৪০টি।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
