“মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি”নতুন এই স্লোগান-কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও ১৭ জুলাই থেকে ২৩ জুলাই মৎস্য সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতিয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় স্বাগত বক্তব্য পেশ করেন রাজবাড়ী মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামিমা আক্তার, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাঈদ আহমে।

 রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান সাংবাদিকদের সামনে সপ্তাহব্যাপী জাতিয় মৎস্য সপ্তাহ পালনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ও বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়নে মৎস্য বিভাগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং মৎস্য সেক্টরে অবদান রাখার জন্যে সকলকেই আহবান জান।

সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।