ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা নামক স্থানে রাস্তা সংস্কার কাজের অনিয়মের চিত্র তুলে ধরতে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করার সময় হেনস্তার স্বীকার হন রাণীশংকৈল সাংবাদিক ফারুক হোসেন।
গত মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল থেকে হরিপুর মহাসড়কের বলিদ্বারা নামক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে প্রেসক্লাব সভাপতি ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে কাজের অনিয়ম চোখে পড়ে। ঠিক এমন সময় চিত্র ধারণ করতে গেলে বাধা প্রদান করেন ও সাংবাদিককে ধমক দিয়ে কথা বলেন, সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারি প্রকৌশলী রাণীশংকৈল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত রায়হান আলী।
প্রেসক্লাব সভাপতি বলেন, মঙ্গলবার রাণীশংকৈল থেকে হরিপুর মহাসড়ক সংস্কার কাজের কার্পেটিংয়ের কাজ চলছিল। এ সময় কার্পেটিংয়ে নিম্নমানের এবং বড় বড় পাথর দিয়ে কার্পেটিংয়ের কাজ চলছে বলে আমার মুঠোফোনে স্থানীয়দের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।
তিনি আরও বলেন, মোবাইলে অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে দেখা গেছে উপ সহকারী প্রকৌশলী রায়হান আলীর সামনেই নিম্নমানের পাথর ও বড় বড় পাথর দিয়ে কার্পেটিং চলছে এবং উপরে নিয়মানুযায়ী পাথর দিয়ে রোলার দিয়ে ফিনিশিং দিচ্ছে। যদিও বড় ছোট পাথরের মিশ্রণে এবং রোলারে তা সমান না হয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হচ্ছে। এমন অনিয়মের চিত্র ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে গেলে ক্যামেরা আটকে ধরেন ওই প্রকৌশলী এবং ধমকের সুরে কথা বলেন। পরে সড়কের সংস্কার কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে এ সময় তথ্য দিতে অপারগতা প্রকাশসহ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, উপ সহকারী প্রকৌশলী রায়হান আলী।
