হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ মার্চ ২০২০) সকালে উপজেলার শোমসপুর বালিকা বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং প্রতিটা বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন ইনোভেশন ও শিক্ষা কারিকুলাম ভাগাভাগি করে নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিশেষ ইনোভেশনের এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক উক্ত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুর রহিম খান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান।
দিনব্যাপী শিক্ষা কোর্স কারিকুলাম ভাগাভাগি প্রশিক্ষণ ও সমন্বয় সভায় উপজেলার ৩২ টা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
আগামীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগতমান ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা সহ আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় টিকে থাকার মতন শিক্ষার্থী গড়ে তুলতে এর সমন্বয় সভা কাজ করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আমাদের বাণী ডট কম/১৫ মার্চ ২০২০/পিএ
