হাফিজুর রহমান লস্কর, সিলেট জেলা সংবাদদাতা; সিলেটের সড়কে বেপরোয়া গতির গাড়ী কেড়ে নিচ্ছে একের এক তাজা প্রান। এবার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নাম্বারবিহীন মোটরসাইকেল চালকের বেপরোয়া ডাইভিং নিভিয়ে দিল আব্দুল করিমের জীবন প্রদীপ। নিহত আব্দুল করিম ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকার মৃত আলম মিয়ার ছেলে।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী ২০২০) সন্ধ্যা ৭টায় উপজেলার জৈন্তিয়া গেইট আইসক্রিম ফ্যাক্টরির সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেল রাস্তা পারাপারের সময় আব্দুল করিম কে ধাক্কা দেয়। এসময়ে স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী বেপরোয়া গতির নাম্বারবিহীন একটি মোটরসাইকেল উপজেলার আইসক্রিম ফ্যাক্টরির সামনের রাস্তা পারাপারের সময় আব্দুল করিম (বেলটই) কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এসময়ে স্থানীয়রা আব্দুল করিমকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন হাইওয়ে পুলিশের এএস আই কামরুল হাসান।

আমাদের বাণী ডট কম/২৭ ফেব্রুয়ারি ২০২০/এবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।