নিজস্ব সংবাদদাতা;  সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও মহাসচিব শান্তা ফারজানা অনুমোদিত কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনে সেভ দ্য রোড বাঁশখালী সহ ১৮ শাখায় জীবানুনাশক স্প্রে করেছেন নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০)  দিনব্যাপী এই কর্মসূচীতে বাঁশখালী সেভ দ্য রোড-এর সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন ও যুবনেতা রুবেল আহমেদ, ইমান তারেক স্থানিয় মেম্বার ফরিদ আহমেদ-এর আন্তরিক প্রেরণায় ৫ নং কালিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় স্প্রে করেন।

এছাড়াও পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, নাটোর, ময়মনসিংহ, শেরপুর, গাজীপুর, টাঙ্গাইল, লালমনিরহাট, রাজবাড়ি, যশোর, ঝিনাইদহ, বরিশাল, মেহেন্দীগঞ্জ, পাবনা সহ দেশের বিভিন্ন এলাকায় সেভ দ্য রোড-এর ত্যাগী নেতৃবৃন্দ করোনা থেকে মুক্তির জন্য জীবনুনাশক ছিটান।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।