হাফিজুর রহমান লস্কর, সিলেট জেলা সংবাদদাতা; জেলার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়া লন্ডনফেরত এক প্রবাসী নারী (৬১) মারা গেছেন।
আজ রবিবার (২২ মার্চ ২০২০) ভোর রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মন্ড জানান, নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। তিনি ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন।
এদিকে গত ২০ মার্চ ওই হাসপাতালে (শহীদ শামসুদ্দিন আহমদ) ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। পরে ভোররাতে তার মৃত্যু হয়।
আমাদের বাণী ডট কম/২২ মার্চ ২০২০/টিএ
