অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল); জেলার আগৈলঝাড়ায় জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০১ মার্চ ২০২০) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহকারী কমিশনার ভুমি ফাতিমা আজরীন তন্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো. রফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব আহবায়ক কেএম আজাদ রহমান, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত পরিচালক আ. গণি মিয়া, বীমা কর্মকর্তা স্বপন মন্ডল, মোস্তফা কামাল প্রমুখ।

আমাদের বাণী ডট কম/০১ ফেব্রুয়ারি ২০২০/এমএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।