নিজস্ব সংবাদদাতা, ঢাকা; স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে সেনা মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ ২০২০) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন; দেশে আরও ২ জন করোনা রোগী শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় আজ শনিবার সন্ধ্যায় আশকোনা হজক্যাম্পে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন; দেশে নতুন করে করোনায় আক্রান্ত, দু-এক বেলার মধ্যেই বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান
এর আগে শনিবার ইতালি থেকে দেশে ফেরা ১৪২ জনকে কোয়িারেনটাইনে রাখা হয়েছে। ইতালি ফেরত এসব বাংলাদেশিদের অধিকাংশই কোয়ারেনটাইনে না থাকতে চেয়ে বিক্ষোভ করে।
আরও পড়ুন; দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা চলছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
প্রবাসীর কয়েকজন আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে হট্টগোল করেন। একপর্যায়ে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। অন্যদিকে, বাইরে থাকা তাদের স্বজনরাও এ বিক্ষোভে যোগ দেন।
শনিবার দুপুর ২টার দিকে ইতালিফেরত বাংলাদেশি ও তাদের অভিভাবকরা এই বিক্ষোভ করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের কাটাকাটিও হয়। এর মিনিট দশেক পর পুলিশ তাদের ভেতরে সরিয়ে নেয়।
এদিকে আজ শনিবার (১৪ মার্চ ২০২০) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে দেশে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আমাদের বাণী ডট কম/ ১৪ মার্চ ২০২০/সিপি
