কুমিল্লা জেলা সংবাদদাতা; কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী এবং এ ভাইরাসের উপসর্গ নিয়ে নারীসহ আরো পাঁচজন মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সবার মৃত্যু হয়। রোববার কুমেক হাসপাতালের পরিচালক ডা: মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের আইসিইউ ইউনিটে দুইজন, আইসোলেশন ওয়ার্ডে একজন ও করোনা ওয়ার্ডে দুইজন মারা গেছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সবর্শেষ (২৬ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯২৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২৪ হাজার ৪৫৩। জন, এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৭৯২ জন। ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। গত ২৪ ঘণ্টায় ২২৭৫ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। নতুন করে আরও ৫৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২৮ জনে। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০. ১০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে পুরুষ ৪০ এবং নারী ১৪ জন। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১৭৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। সুস্থতার হার ৫৪.৪৪ শতাংশ।
আমাদের বাণী ডট কম/২৬ জুলাই ২০২০/পিপিএম

