কুষ্টিয়ার খোকসা উপজেলায় ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্যানেল নির্বাচনের বাবুল আক্তার প্যানেল নিরঙ্কুশ জয় হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে বিরতিহীন বিকেল চারটে পর্যন্ত নির্বাচনে ৫৪৪ জন ভোটারদের ভোটাধিকারে ৯ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের প্যানেলের চারজন প্রতিদ্বন্দ্বি জয়যুক্ত হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন নির্বাচনী ফলাফল ঘোষণা স্থানীয় সাংবাদিকদের জানান, ফাল্গুনী সরকার ৩১৮ মহাদেব ৩০৮ হান্নান শেখ ২৮৭ ও মোহাম্মদ খায়রুল ইসলাম ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বরত থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাজমুল হক বলেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে অভিভাবক প্যানেল নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকল অভিভাবকরা ভোটকেন্দ্রে এসে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে।

অপরদিকে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় হয়ে যাবে প্যানেলের নির্বাচনকে ঘিরে এলাকায় বেশ কিছু টানটান উত্তেজনা বিরাজ করছিল প্রশাসনিকভাবে বেশ কঠোরতা অবলম্বন করে নির্বাচন সম্পন্ন হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।