নিজস্ব সংবাদদাতা, ঢাকা; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আয়োজনে রাজধানীর স্নাতক পর্যায়ের কলেজ সমূহের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (০৪ মার্চ ২০২০) সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এই নবীন বরণে বক্তব্য রাখেন নব্বই এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক ডাকসু সদস্য এবং বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজিমউদ্দিন খান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সহসভাপতি ডালিম আল মামুন, ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক ও নবীনবরণ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনারুল ইসলাম, ঢাকা নগর শাখার অর্থ সম্পাদক ফৌজিয়া মিথিলা।

নবীন বরণে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অনিক কুমার দাস। আলোচনা সভা শেষে বিভিন্ন কলেজের নবীনদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নবীন বরণে স্নাতক পর্যায়ের কলেজসমূহের নানাবিধ সংকট সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
আমাদের বাণী ডট কম/০৫ মার্চ ২০২০/ডিএ
