টাঙ্গাইল সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ১০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৯ জনে।
আজ সোমবার (১৫ জুন ২০২০) সকালে এতথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩জন, ঘাটাইল উপজেলায় ২জন, ধনবাড়ী উপজেলায় ২জন, ভূঞাপুর উপজেলায় ১জন, মির্জাপুর উপজেলায় ১জন এবং সখিপুর উপজেলায় ১জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, ঢাকায় পাঠানো নমুনার প্রাপ্ত ফলাফলে আজ ১০ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩২৯ জনে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন। মৃত্যু হয়েছে ছয়জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।
আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম
