মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা;   জেলার  সদর উপজেলার  ৯ মার্চ সোমবার দুপর ২ টায় আগুন লেগে সাতটি পরিবারের ১৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

গতকাল সোমবার (০৯ মার্চ ২০২০) গড়েয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দিনেশ মেম্বার পাড়ায় দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানা যায়, দুর্ঘটনার সময় সবাই মাঠে ক্ষেতের কাজে থাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগলেও আগুন নেভানোর মত কোন কিছু করতে পারেনি ক্ষতিগ্রস্থ পরিবার।  আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে কল দিলে, ফায়ার সার্ভিসে একটি ইউনিট এসে প্রায় ঘন্টাব্যাপি চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার আবদুল্লা -আল মামুন কে জানালে তিনি তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্ত শুরেন্দ্র নাথ বর্মন,পরেশ চন্দ্র বর্মন,তুলেশ চন্দ্র বর্মন,নরেশ চন্দ্র বর্মন, দেবেন্দ্র নাথ বর্মন, সীথানাথ বর্মন, বিশ্ব নাথ বর্মন, মাঝে শুকনা খাবার বিতরণ ও টিন এবং আর্থিক সহযোগীতা আস্সা দেন। এ সময় গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন  ।

আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।