পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালির কবিরহাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়ন বাসিকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৬নং ধানশালিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ধানশালিক ইউনিয়নের চেয়ারমম্যান জানাব ইয়াকুব নবী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ধানশালিক বাসীকে ভাব-গাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহার অনুষ্ঠান পালন ও কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
ঈদ শুভেচ্ছাতে তিনি আরও জানিয়েছেন এখন আগষ্ট মাস চলছে। বাঙ্গালীর শোকের মাস আগষ্টে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হারিয়েছিলাম । আজ সেই শোককে তার তনয়া দেশরত্ন শেখ হাসিনা শক্তিতে রুপান্তরিত করে দেশের সার্বিক উন্নয়ন ও বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় ভাবে কাজ করে চলেছেন। আসুন আমরা যে যার জায়গা থেকে সমাজ ও দেশের উন্নয়নে ভুমিকা রাখার চেষ্টা করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিসালি করি।

পরিশেষে ঈদুল আযহার ত্যাগ তিতিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা পশু কোরবানির মাধ্যমে আমাদের মনের পশুত্বকে কোরবানি করে দৈনন্দিন জীবন পরিচালনা ও সামাজিক জীবনে তা ছড়িয়ে দিয়ে ধানশালিক ইউনিয়নকে আরও সুখী সুন্দর এবং পরিচ্ছন্ন করে গড়ে তুলি এই প্রত্যাশাই রইল।
আমাদের বাণী/আ-আ-মা
