নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনার ছোবলে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে ৪৮ জন আক্রান্ত হয়েছে এর মধ্যে মারা গেছে পাঁচ জন অন্যদিকে সুস্থ্য হয়েছন ১৫ জন। তবে বিশ্বে দাবানলের মত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্কে সমগ্র বাংলাদেশ।  তবে এই আতংকের মাঝেও থেমে নেই গুজব ছড়ানো।

জেলার ওসমানীনগরে করোনাভাইরাস থেকে বাঁচতে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন বশির মিয়া নামের এক শিক্ষক। তবে তাকে স্কুলটির প্রধান শিক্ষকের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন; করোনা: দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল শিক্ষা মন্ত্রণালয়

মুচলেকায় ছাড়া পাওয়া বশির মিয়া উপজেলার মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।

গতকাল শুক্রবার (২৭ মার্চ ২০২০) বিকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল লেইছকে সঙ্গে নিয়ে ওসমানীনগর থানায় ঘটনার জন্য অনুতপ্ত হয়ে মুচলেকা প্রদান করেন ঐ শিক্ষক । পরে পুলিশ শিক্ষক বশির মিয়াকে প্রধান শিক্ষক আবুল লেইছের জিম্মায় ছেড়ে দেয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মোবারকপুর গ্রামের বাসিন্দা বশির মিয়া তার নিজের নামের ফেসবুকে করোনা নিয়ে স্ট্যাটাস দেন। ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক বশির থানার হাজির হয়ে ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দেয়া প্রধান শিক্ষক আবুল লেইছের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে গত বুধবার (২৫ মার্চ ২০২০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশে গুজব ছড়ানোর দায়ে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী এবং বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সারকে সাময়িক বরখাস্ত করে  শিক্ষা মন্ত্রণালয়।

আমাদের বাণী ডট কম/২৮ মার্চ ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।