বান্দরবান সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহতের নাম শাহরিয়ার হোসেন আবির(৭)।সে জেলা সদরে স্টেডিয়াম এলাকার বাসিন্দা আকবর হোসেনের ছেলে।
জানা গেছে ১৬ জুলাই মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের সবাই কে ফাঁকি দিয়ে স্টেডিয়াম এলাকা সংলগ্ন ইসলামীয়া শিক্ষা কেন্দ্রের পুকুরে পানিতে নেমে পড়ে শাহরিয়ার হোসেন আবির।এই সময় সাঁতার না জানার কারণে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
পরে অনেক খোঁজাখুজির পর বিকেলে স্হানীয়া শিশুটির লাশ উদ্ধার করে।তার মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
