অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৮ মার্চ ২০২০) “প্রজন্ম হোক সমতার- সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) তুহিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যানন খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার ও আমার বাড়ী আমার খামার ও পল্লী উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপক বিধান কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন।
আমাদের বাণী ডট কম/০৮ মার্চ ২০২০/পিএ
