রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ নবাবপুর ইউনিয়নের রামদিয়া মোড় নামক জায়গায় অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ ওমর ফারুক (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের শামসুল হকের ছেলে ।
গত বুধবার রাতে রামদিয়া মোড় নামক জায়গা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই নুর মোহম্মদ, এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স ৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওমর ফারুককে গ্রেফতার করেছে। এবিষয়ে এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে।
