নিজস্ব সংবাদদাতা; মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে একুশে ফেব্রুয়ারি বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ
ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, সভাপতি উত্তমকুমার বড়ুয়া, পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস, নির্বাহী সদস্য দোলন দাস, সঙ্গীত শিল্পী নীলা দাস মণি, পিংকি দাস, দেবী ঘোষ, অর্পিতা ঘোষ, শিলা দাস, শিমু দাস, রুমা দাস টুম্পা প্রমুখ।
আমাদের বাণী ডট কম/২১ ফেব্রুয়ারি ২০২০/টিএ
