কুষ্টিয়ার ভেড়ামাড়ার নবগঙ্গা গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুথী খাতুন নামের ৫ম শ্রেনীর ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বেলা ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী নেয়ার পথে সে মারা যায়।
নিহত যুথীর বাবা জয়নাল দৈনিক কুষ্টিয়াকে জানান, গত মঙ্গলবার পাশের গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যুথির খালা মিনা খাতুন মারা যায়। সেই মরদেহ দেখে এসে ওই দিন রাতেই যুথি জ্বরে আক্রান্ত হয়।
পরে ভেড়ামারা হাসপাতালে নিয়ে পরিক্ষা করলে চিকিৎসক ডেঙ্গু হয়েছে বলে জানায় এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে ৪দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যুথিকে রাজশাহী যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। সেই মোতাবেক আজ যুথিকে রাজশাহী নেয়ার পথে সে মারা যায়।
এই নিয়ে ভেড়ামারা উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রন্ত হয়ে ৩জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
বিজ্ঞাপন 
