নিজস্ব সংবাদদাতা, ঢাকা; নির্বাচনে ভোট দিতে না পারা ভোটারের ব্যর্থতা বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছে, শুধু এটুকু বললেই হবে না যে, আমি ভোট দিতে গিয়ে দিতে পারিনি, এটা আপনার (ভোটার) ব্যর্থতা। ভোটার হবেন, ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের অধিকার স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করবেন।’

আজ সোমবার (০২ মার্চ ২০২০) ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব- এই প্রতিপাদ্যের মধ্যে একটা স্পিরিট আছে, ফোর্স আছে। নিজের অধিকারকে নিজেদের প্রতিষ্ঠা করতে হয়। অন্য কেউ এসে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করে দেবে না। নিজের অধিকার নিজেই প্রতিষ্ঠা করে নিতে হবে।

ভোটার দিবসের র‌্যালিতে অংশ নেওয়া প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এম নূরুল হুদা বলেছেন, ভোটার কেন্দ্রে উপস্থিত না থাকার অনেক কারণ থাকতে পারে। এজন্য নির্বাচন কমিশন দায়ী না। ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। সুষ্ঠু ভোটের আয়োজন করাই ইসির দায়িত্ব।

এতে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরসহ ইসির সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী

আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/এভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।