মোঃ মামুনুর রশিদ মাহিন,সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর (মোল্লাপাড়া) গ্রামের বানু মোনাফ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (০৯ মার্চ ২০২০) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে নির্মিত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
এসময় উপস্থিত আরো ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার মিল্টন রায়,৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির আহমেদ, বিষ্টশিল্পপতি মাস্টার কাশেম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন ,এই হাসপাতাল সোনাইছড়ি ইউনিয়ন বাসির জন্য মুজিব শত বার্ষিকীর উপহার।এতে তিনি ফিরিঙ্গি ঢালা খালের উপর ব্রিজ নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।
আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/টিএ
