আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ে সরকারি বরাদ্দ সোনারগাঁ পৌরসভাসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে জনসংখ্যা অনুপাতে বন্টন করা হয়েছে। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের এ বরাদ্দ নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব  লিয়াকত হোসেন খোকার নির্দেশনায় এগুলো বন্টন করে দেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার। তবে এমপি কোন বরাদ্দ নেননি। এ বরাদ্দ সলকের মধ্যে বন্টন করে দিয়েছেন।

এদিকে করোনার ভয়াল গ্রাসে বিপর্যস্ত সোনারগাঁয়ে খাদ্য সামগ্রী সহায়তার অংশ হিসেবে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি সহায়তাসহ নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং কিছু ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে, আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠন নিজ উদ্যোগে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন ।

সূত্র জানায়, বুধবার প্রধানমন্ত্রীর ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় ২৭ মার্চ ১১.৫০০ মেট্রিক টন চাল সাথে ডাল, আলু পেঁয়াজ, লবন ও সাবান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে স্ব স্ব এলাকায় বিতরণ করা হয় ।দ্বিতীয় দফায় ৩০ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা সোনারগাঁ পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে স্ব স্ব এলাকায় বিতরণ করা হয় । এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলামের  উদ্যোগে সোনারগাঁ পৌরসভা ও সকল ইউনিয়নে ৪০ ব্যাগ করে খাদ্য সামগ্রী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে ।

এছাড়াও উপজেলা পরিষদের হটলাইনে যারা ফোন করবে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবকগন ৪০ ব্যাগ থেকে নিয়ে বাড়ি বাড়ি পৌছে দিবে ।

শুধু তাই নয়, সাংসদ লিয়াকত হোসেন খোকা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে প্রতিদিন নিজে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন । এছাড়াও এমপি খোকার হটলাইনে যারা ফোন করছে তাদের বাড়ি বাড়ি এমপি প্রতিনিধিরা খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার বলেন, এমপি মহোদয়ের নির্দেশনায় মেয়র ও সকল ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে জনসংখ্যা অনুপাতে বন্টন করা হয়েছে। তিনি কোন বরাদ্দ নেননি।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।