নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিও আবেদন নিষ্পত্তি করার সময় পুনঃনির্ধারণ করেছে মাউশি।

আরও পড়ুন; বেসরকারি শিক্ষকদের পদোন্নতিতে বাতিল হচ্ছে অনুপাত প্রথা

গত মঙ্গলবার (১০ মার্চ ২০২০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ শাহেদুল কবির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

চলতি মার্চ মাসের শুরুতেই ইএমআইএস সেলের নতুন সফটওয়্যারে মাইগ্রেশনের প্রক্রিয়া শেষ হওয়ায় এমপিওসহ সব প্রকার অনলাইন আবেদন ও তথ্য সংশোধন শুরু করেছে মাউশি।

আরও পড়ুন; ৭ বছরে পা রাখেননি কলেজে, শিক্ষিকার ঢাকার বাসায় পৌঁছে যায় বেতন-ভাতা

মাউশি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মার্চের মধ্যে আসা আবেদনগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করবেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে পাওয়া আবেদন ১৫ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের। আর জেলা পর্যায় থেকে পাওয়া এমপিওর আবেদন ২১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের। আঞ্চলিক কার্যালয়ের পরিচালকরা ১৮ মার্চের মধ্যে এমপিও আবেদন নিষ্পত্তি করবেন। আর আঞ্চলিক প্রোগ্রামারদের পরিচালক (কলেজ) ও উপ-পরিচালক (মাধ্যমিক) থেকে পাওয়া আবেদন ২১ মার্চের মধ্যে নিষ্পত্তি করবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সময়সীমা শুধুমাত্র মার্চ মাসের জন্য নির্ধারণ করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১২ মার্চ ২০২০/টুএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।