নিজস্ব সংবাদদাতা, ঢাকা; এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন কমিটির ৬ষ্ঠ সভা আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

এমপিও নীতিমালা ও সংশোধন কমিটির এ সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেয়া, শূন্য পদের বিপরীতে নতুন এমপিওভুক্তি, পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হবে।

সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এর আগে গত বুধবার (১১ মার্চ ২০২০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে হয়েছে এমপিও নীতিমালা ও সংশোধন কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে।  এ সভায়  এমপিওভুক্তি শর্ত হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার ও শিক্ষার্থী সংখ্যা শিথিলের প্রস্তাব করার বিষয়টি চূড়ান্ত হয়েছে শর্ত শিথিলের বিষয়ে বেশ কিছু প্রস্তাব করেছিলেন কমিটির অন্তর্ভুক্ত নন এমপিও শিক্ষক নেতারা। কিন্তু সব প্রস্তাব গ্রহণ করা হয়নি। তবে, শর্ত কিছুটা শিথিলের সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

আমাদের বাণী ডট কম/১৮ মার্চ ২০২০/পিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।