অনাথ রোগ এতিম হলাম এইতো সেদিন আব্বা নেই জীবন অন্ধকার এখন। ইচ্ছে ছিল আব্বার, দেখবে আমায় সুখী এখন এতোই সুখী,বিদেশ ছেড়ে স্বদেশেই শ্রমের ফেরি করি। আব্বা চাইতেন থাকি দেশে, থাকি তার কাছাকাছি; দেশে কাজটা হোক পাকাপোক্ত, শেষ বেলায় তাইতো আমায় ডাকেনি। আব্বা নেই,দোয়া করবেনা, সাহস দেবে আর ;হতভাগ্য সেই ছেলে, আব্বা নেই যার!

বুকের বাম পাশের ব্যাথার সাথে এতিমের কষ্ট যোগ আব্বার স্মৃতি কাঁদায় অনেক, এই যে অনাথ রোগ! অভিমানী আব্বু ,আসবেনা আর ফিরে জীবন নৌকা মাঝ সাগরে ভীড়ে নিতো তীরে। আমার বাবা আমার আব্বু আমার হিরো মাঝে মাঝে স্বপ্নে দেখা দেয় যৌবণ উদীপ্ত হাসি খুশিতে স্বপ্নেই বাবা আমায় শিশু করে দেয়। মিস ইউ আব্বু। আমি একা এখন,এতিম এখন! দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি জান্নাতের শ্রেষ্ট মোকাম আমার আব্বাকে, আল্লাহর নেক বান্দাকে দান করবেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।