ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তাদের মধ্য প্রথমবারের মতো স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী।
আজ সোমবার বেলা সড়ে এগারটায় উপাচার্যের কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই একটি স্মার্ট কার্ডটি দিয়ে সকল সুযোগ সুবিধা গ্রহন করতে পারবে শিক্ষক – কর্মকতারা। লাইব্রেরী, সাস্থ্যসেবা, এবং শিক্ষকদের উপস্থিতির জন্যও একটি কার্ড ই যথেষ্ট। পূর্বে প্রত্যেকটির জন্য আলাদা কার্ড করতে হতো।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এবং ছাত্র উপদেষ্টা ও প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমূখ।
উপাচার্য হারুন-উর রশিদ আসকারী তার বক্তব্যে বলেন, স্মার্ট কার্ড বিতরণ এটি আইসিটি সেলের একটি যুগান্তকারী একটি কাজ। এজন্য আইসিটি সেল কে ধন্যবাদ জানায়। তিনি বলেন আমি কোন অনুষ্ঠানে যাওয়ার সময় স্মার্ট কার্ডটি গলায় ঝুলিয়ে যাব, আপনারাও যাবেন। তিনি আইসিটি সেলকে স্মার্ট কার্ডটি অতি দ্রুত শিক্ষার্থীদের জন্য তৈরি কারার নির্দেশ দেন। যাতে তারাও একটি কার্ডের মাধ্যমে সকল সুবিধা পান।
আইসিটি সেল জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ইতিমোধ্য ইডুরোম নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হয়েছে। এটি ডেনমার্ক ও নেদারল্যান্ড এর আর্ন্তজাতিক কানেক্টিভিটি। এটির মাধ্যমে ইউজার নাম ও পাসওয়ার্ড ব্যাবহার করে বিনামূল্যে ইন্টারনেট ব্যাবহার করা যাবে। অইফাই অথোরিটি সমস্যার আর সম্মুখীন হতে হবে না। এটি ইসালামী বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবন, প্রশাসনিক ভবন, অতিথী ভবন সহ ১৬ টি ইউনিটে স্থাপন করা হয়েছে। ক্রমেক্রমে পুরো ক্যাম্পাসে সংযোগ দেওয়া হবে।
