হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা প্রানীসম্পদ দপ্তরের পক্ষ থেকেউপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫ টি পিপিই ( পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ ২০২০) সকালে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে এই পিপি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মৌসুমী জেরীন কান্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, ভেটেরনারি সার্জন পলাশ চন্দ্র রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক আরএমও ডা. প্রেমাংশু বিশ্বাস উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওয়ে পক্ষ থেকে প্রানীসম্পদ দপ্তরের প্রতি অশেষ কৃতজ্ঞতা এমন সংকটকালীন সময়ে এগিয়ে আসার জন্য।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল বলেন, উপজেলায় ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড ছাড়াও এখন রোগীদের চিকিৎসার জন্য ডাক্তারদের প্রাথমিক প্রটেকশন (পিপিই) পাওয়াই আর কোনো প্রতিবন্ধকতা থাকল না।
জনসচেতনতা ও হোম কোয়ারেন্টাইন বিধি মানলেই মানুষকে মরণব্যাধি করোনা থেকে মুক্তি পেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
আমাদের বাণী ডট কম/২৫ মার্চ ২০২০/টিএ
