নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) করোনা শুরুর দিকে বেশ কয়েকজন কারারক্ষী আক্রান্ত হয়েছিল। এখন তারা সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছেন। কেন্দ্রীয় কারাগার এখন করোনামুক্ত।

  • আজ রবিবার (২১ জুন ২০২০) ) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন   বলেন, শুরুর দিকে কেরানীগঞ্জ কারাগারে ২৪ জন কারারক্ষী কারোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা বাইরে হাসপাতালে ভর্তি থাকা আসামির ডিউটিতে কর্মরত ছিলেন। সেসব কারারক্ষীরা পুরান ঢাকার কারাগারের পাশে কোয়ার্টারে থাকতেন। এই ২৪ জন কারারক্ষী একদম সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছেন। এই ২৪ জনের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, দেশে করোনার শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে কারাগার লকডাউন করা হয়। যেমন বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা, স্বাস্থ্য সুরক্ষার জন্য কারাগারের ভেতরে সার্বক্ষণিক জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই সতর্ক অবস্থায় কাজ করা। এসব কারণেই কারাগারের ভেতরে কারারক্ষী ও বন্দি কেউ করোনায় আক্রান্ত হয়নি।

  • নতুন আসামিরা যারা কারাগারে আসছে তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে একটি শৃঙ্খলা মধ্যে আনা হয়েছে। নতুন আসামিরা কারাগারে প্রবেশ সময় তাদের জ্বর মাপা হচ্ছে এবং জীবাণুনাশক দিয়ে তাদের হাত-পা জীবাণুমুক্ত করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাদের একটি রুমে ১৪ দিন রাখা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, মূলত কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে করোনা শুরু থেকে এখানে কেউ করোনা আক্রান্ত হয়নি। কারণ শুরু থেকেই আমরা স্বাস্থ্যবিধি মেনে কারাগার লকডাউন এর মধ্যে এনেছিলাম। এই কারণে আল্লাহর রহমতে এখনো আমরা করোনা মুক্ত আছি। তবে বন্দিদের সঙ্গে স্বজনদের নিয়ম অনুযায়ী টেলিফোনে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২১   জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৪৬৪  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২  হাজার ৩০৬ জনে। আজ নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ১৫৫৮৫ টি যা গতদিনে ছিল ১৪০৩১ ।দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।

আমাদের বাণী ডট কম/২১  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।