খাগড়াছড়ির জালিয়াপাড়ায় ইসলামিক মিশন সংলগ্ন এলাকায় সডক দূর্ঘটনায় ট্রাক উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
রবিবার সকালে চট্টগ্রাম- খাগড়াছড়ি রোড়ে ইসলামিক মিশন সংলগ্ন মহাসড়কে অন্য একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৮৭৬৭) রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।
সরেজমিনে গেলে যানা যায়, চট্টগ্রাম থেকে জালিয়াপাড়া-সিন্দুকছড়ি-মহালছড়ি সড়ক উন্নয়নের কাজের জন্য সিমেন্ট বোঝায় করে আসা ট্রাকটি সকাল ১০.৩০ টায় ইসলামিক মিশন সংলগ্ন এলাকায় আসলে অপর দিক আসার গাড়িকে সাইড় দিতে গিয়ে রাস্তার অপর পাশে খাদে পড়ে গাড়িটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা থেকে রক্ষা পায় ট্রাক চালক ও হেলফার।
এ রিপোর্ট লিখা পর্যন্ত ট্রাকটি স্পট থেকে উদ্ধার করা হয়নি।
