সরকারি সহায়তায় সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতলের কার্যক্রম সচল রয়েছে। বিনামূল্যে ওষুধের সেবা পাচ্ছেন রোগীরা। মহল বিশেষে হাসপাতালের কার্যক্রম বন্ধের অভিযোগ সত্য নয়।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসপাতাল পরিচালনা কমিটি এ কথা বলেন।
সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক সুরত আলী বাবু লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১২ সালে হাসপাতালে সংকট নিরসনে তৎকালীন জাতীয় সংসদ সদস্যের উদ্যোগে গঠিত কমিটি হাসপাতালের কার্যক্রম পরিচালনা করছে।
হাসপাতালে ফাইলেরিয়া চিকিৎসা, বিনামূল্যে হাইড্রোসিল অপারেশনসহ পশু, প্রসূতি ও নারীদের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা কার্যক্রম পরিচারনায় সরকারি সহায়তাও দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, এক সংগঠন হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ওই সংগঠন ফাইলেরিয়া চিকিৎসা বন্ধ ও হাসপাতাল পরিচারনা কমিটি অবৈধ বলে মনগড়া কথা বলছেন। যা আদৌ সত্য নয়। বরং সংগঠনটি হাসপাতালের কার্যক্রম বন্ধে ষড়যন্ত্র করছে। লিখিত বক্তব্য সরকারি অনুদান ও অন্যান্য বিভিন্ন সহায়তার কথা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের আরও বক্তব্য বলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রায়হান তারেক, কো-অর্ডিনেটর তোফায়েল আহমেদ বিপ্লব।
