হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলায় গোয়াল ঘরের মশার কয়েলের আগুনে প্রতিবন্ধী শাজাহানের বসত বাড়ি ও গোয়াল ঘর সহ পাঁচটি ছাগল ও একটি গরু পুড়ে গেছে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ ২০২০) রাতে থানা শহরের উপজেলা গেটের সামনে প্রতিবন্ধী শাজাহানের গোয়াল ঘরের মশার কয়েলের আগুনে এ দুর্ঘটনা ঘটে।

 এলাকাবাসীর বরাত দিয়ে খোকসা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,  গোয়াল ঘরের মশার কয়েল থেকে রাতের কোন এক সময় আগুনের সূত্রপাত। উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টা ব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তারা জানান আগুনে মোঃ শাজাহানের প্রায় দুই লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবন্ধী শাজাহানের বাড়ি আগুনে পুড়ে যাওয়ার কথা শুনে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা।

এসময় তিনি বলেন, দরখাস্ত করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও সাহায্য সহযোগিতা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ত্রাণ সামগ্রী নিয়ে শাহজাহানের অসহায় পরিবারের পাশে দাঁড়ান। এসময় তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করেন।

রাতেই ছুটে আসেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, মোঃ মিজানুর রহমান বিটু।

আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।