গুড়া সংবাদদাতা;  গৃহস্থালি কাজের আর্থিক মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত, প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক ডে-কেয়ার সেন্টার এবং উপজেলা পর্যায়ে সরকারি কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ, বিভাগীয় ও জেলা শহরে নারীদের জন্য গণপরিবহণের ব্যবস্থা করতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ।

আজ বুধবার (১০ জুন ২০২০) সকাল ১১ টায় শহরের সাত মাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক দিলরুবা নূরী। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সদস্য আকলিমা খাতুন, রাধা রানী বর্মন, মুক্তা আক্তার মীম, নিয়তি সরকার নিতু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। কিন্তু প্রতিবছর জেন্ডার বাজেটে বরাদ্দ থাকে মোট বাজেটের ১% এর ও কম। অথচ অন্যান্য কাজের পাশাপাশি গৃহস্থালির কাজ সাধারণত নারীকেই করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত নারী রান্না করা, ঘরদোর গোছানো ও পরিচ্ছন্ন করা, পরিবারের শিশু-বয়স্ক-অসুস্থদের যত্ন নেওয়াসহ গড়ে ৪৫ ধরনের কাজ দিনে গড়ে ১৬ ঘণ্টাব্যাপী করে থাকেন। এই অতি গুরুত্বপূর্ণ কাজ যা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে এক মুহূর্তও চলে না, সেই কাজে পরিবারে দৃশ্যমান কোন টাকা আসে না বা দিতে হয় না বলে পরিবার, সমাজ ও রাষ্ট্র এর সামান্যতম মূল্যায়নও করা হয় না। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তাদের গবেষণায় দেখিয়েছে গৃহস্থালি কাজের আর্থিক মূল্য বছরে প্রায় ১১ লক্ষ কোটি টাকা।

নেতৃবৃন্দ নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে জিডিপিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান । পরিবারে সন্তানদের দেখাশোনা করতে যেয়ে অনেক নারী চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। অধিকাংশ এলাকাতেই ডে-কেয়ার সেন্টার নেই। যেখানে আছে সেগুলোও অত্যন্ত ব্যয়বহুল।

সরকারিভাবে সারাদেশে এলাকা ভিত্তিক ডে-কেয়ার সেন্টার নির্মাণ, জেলা-উপজেলা পর্যায়ে সরকারি কর্মজীবী নারী হোস্টেল, বিভাগীয় ও জেলা শহরে নারীদের জন্য গণপরিবহণের ব্যবস্থা করতে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ ।

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।