নোয়াখালী সংবাদদাতা; জেলায়  একদিনে নতুন করে ৩২ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১০১ জনে দাঁড়ালো। মৃত্যু হয়েছে ৩০ জনের।

  • আজ বুধবার (১০ জুন ২০২০)  সকাল ১১টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান  বলেন, গত ৭ ও ৮ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ৯ জুন রাতে তাদের রিপোর্ট আসে।

এদিকে নোয়াখালীতে দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় ২য় দিনের মতো লকডাউন চলছে। লকডাউন কার্যকরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি সেনা সদস্যরা বিভিন্ন এলাকায় তৎপর রয়েছেন।

  • আজ বুধবার সকাল থেকে সদর ও বেগমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে। উপজেলার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ ও সেনাবাহিনী। শহরে কেউ ঢুকতে পারছে না, শহর থেকে বের হতে পারছে না।

এছাড়া বাজার-ঘাট সব বন্ধ রয়েছে। পুরো দুই উপজেলা এখন জনমানবশূন্য হয়ে পড়েছে। তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে রয়েছে। এর আগে জেলা প্রশাসন ৯ জুন থেকে আগামী ২৩ শে জুন পর্যন্ত লকডাউন ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।

  • এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।