সুনামগঞ্জ সংবাদদাতা; জেলায় নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা হলো ৩৫১। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৮১ জন। মারা গেছেন ৩ জন।

  • নতুন করে আক্রান্ত হওয়া ২২ জনের মধ্যে জেলার সদর উপজেলায় নয়জন, জগন্নাথপুর উপজেলায় পাঁচজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাঁচজন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় তিনজন রয়েছেন। সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে মোট আক্রান্ত ৩৫১ জনের মধ্যে সদর উপজেলায় ১০৩ জন, ছাতক উপজেলায় ৯৪ জন, দোয়ারাবাজার উপজেলায় ২৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২০ জন, তাহিরপুর উপজেলায় ১৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১৭ জন, জগন্নাথপুর উপজেলায় ২৭ জন, শাল্লা উপজেলায় ১১ জন, ধরমপাশা উপজেলায় ১৭ জন, জামালগঞ্জ উপজেলায় ১৩ জন, দিরাই উপজেলায় ৭ জন রয়েছেন।

  • জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে ঈদের পর নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ায় আক্রান্ত মানুষের সংখ্যাও বেড়েছে। তবে আক্রান্ত ব্যক্তিদের অনেকেরই তেমন কোনো উপসর্গ নেই। এর মধ্যে যাদের হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আনা দরকার, আমরা সেটি করছি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।