নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম; চট্টগ্রামে ১ম বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষার পর তা শনাক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বর্তমানে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে শুক্রবার ৩৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনের রিপোর্ট পজেটিভ আসে। বাকিদের কারও শরীরের এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে কারও প্রাণহানি হয়নি। ফলে দেশব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা যা ছিল তাই আছে। মোট মৃত ৬ জন।
আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) দুপুর ১২ টায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ
