মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার সদর উপজেলায় ১৬০ বোতল ফেন্সিডিলসহ মোজাম্মেল হক (৪৯) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ । আটক মোজাম্মেল হক বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই (মারাধার) গ্রামের মৃত মাহাবুব হোসেনের ছেলে।
গতকাল রবিবার(০১ মার্চ ২০২০) দিবাগত রাতে উপজেলার জগন্নাথপুর মেসার্স হানিফ ফিলিং স্টেশন সার্ভিসিং সেন্টার হতে তাকে আটক করে ডিবি পুলিশ।
ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করেছে জেলা ডিবি পুলিশ।
তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে খবর জানতে পেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গ্রামের মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৬০ বোতল ফেন্সিডিল সহ মোজাম্মেল হক এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/এন
