মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে জেলার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আবদুল জলিল (২৩) নামে এক তরুণ ও রানী (২২ নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৯ মে ২০২০) রানী সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে জলিল বুধবার দিবাগত রাত আড়াইটায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকালে মারা যান তিনি।
আবদুল জলিল (২৩) এর বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামে। তার নাম । রানীর (২২) বাড়ি সদর উপজেলার আউলিয়াপুর ইউপির কচুবাড়ি গ্রামে।
এদিকে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্যকর্মীসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়নবলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। দুজনই জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান বলেন, মৃত দুজনের নমুনার রিপোর্ট আসলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৯ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’ ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/২৯ মে ২০২০/সিসিপি
