ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসব পালনের লক্ষ্যে শত বাধা-বিপত্তি পেরিয়ে বন্ধু গ্রুপের আয়োজনে বৃহস্পতিবার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে অনাবিল আনন্দ ভাগ করে দিতে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার, মোহা: মনিরুজ্জামান (পিপিএম সেবা), গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: অরুনাংশ দত্ত টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক,দেবাশীষ দত্ত সমীর।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১২ নং সালন্দর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক খাদেমুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।