ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে আবারো বৃহস্পতিবার ভোর রাতে রুবেল হোসেন (২৮) সহ এক মাসের ব্যবধানে ৬ বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।

পরে তারা ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করে। আটককৃতরা ভারতীয় বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন।

আটককৃতরা বাংলাদেশী গরু ব্যবসায়ীরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই তালবস্তী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল হোসেন, চড়ুইগতি গ্রামের নিজামউদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী মিস্টার ওরফে ল্যাংড়া মাসুদকে (২২), জুগিরহাড় গ্রামের জয়নতদীনের ছেলে আবু হানিফ (৩০), চড়ুইগতি গ্রামের আইনতদ্দিনের ছেলে হাবিল উদ্দীন (২৫), পশ্চিম হরিণমারী গ্রামের সামশুদ্দীনের নাসিরুল ইসলাম (৪০) ও পাশ্ববর্তী লক্ষীডাঙ্গী গ্রামের কুড়াল মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৩৫)।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই তালবস্তী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল হোসেন সহ কয়েকজন ব্যবসায়ী মিলে বৃহস্পতিবার ভোর রাতে রত্নাই সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে যায়।

পরে সকাল হলে রত্নাই বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশীকে ফেরৎ চেয়ে ভারতীয় সোনামতি ক্যাম্পের বিএসএফকে পত্র প্রদানের মাধমে তীব্র প্রতিবাদ জানানো হয়। বিজিবির পত্রের প্রতি উত্তর এযাবত বিএসএফ দেয়নি।

উল্লেখ্য যে, গত ২২ মে বুধবার ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চড়ইগতি গ্রামের নিজামউদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী মিস্টার ওরফে ল্যাংড়া মাসুদকে বেউরঝাড়ী সীমান্তের ৩৭৯/৬ সাব-পিলারের নিকট গরু কিনতে গেলে ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে যায়।

অপরদিকে, গত ১৭ মে ভোর রাতে জুগিরহাড় গ্রামের জয়নতদীনের ছেলে আবু হানিফ রত্নাই সীমান্তের ৩৮০ মেইন পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে গেলে ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ওপারের ক্যাম্পে নিয়ে যায়।

এদিকে, গত ৪মে ভোর রাতে চড়ুইগতি গ্রামের আইনতদ্দিনের ছেলে হাবিল উদ্দীন বেউরঝাড়ী সীমান্তের ৩৮০/৪ সাব পিলারের নিকট গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ওপারের ক্যাম্পে নিয়ে যায়।

গত ২২ এপ্রিল ভোররাতে পশ্বিম হরিণমারী গ্রামের সামশুদ্দীনের নাসিরুল ইসলাম ও পাশ্ববর্তী লক্ষী ডাঙ্গী গ্রামের কুড়াল মোহাম্মদের ছেলে বাবুল হোসেন কয়েকজন ব্যবসায়ী মিলে রত্নাই সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনমতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে গিয়ে ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল এমএম সামিউল নবী চৌধুরী জানান, আটককৃত হাবিল উদ্দীন ভারতের অভ্যন্তরে বিএসএফ হাতে ধরা পড়ে। তাকে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। উভয় দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিস্তারিত জানবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।