নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর; রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

গতকাল বুধবার (০৮ এপ্রিল ২০২০)  রাতে তার মৃত্যু হয়। তিনি ডায়েবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

জানা গেছে, ওই পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে ফল জানার আগেই তিনি মারা যান। মাদারীপুরে কর্মরত ছিলেন এই পুলিশ।

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই পুুলিশ কনস্টেবল মারা যান। তার বয়স ২৬ বছর। তার বাড়ি গোপালগঞ্জ সদরে।

তিনি জানান, গত মঙ্গলবার শিবচরে ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশ সদস্য। তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

জানতে চাইলে জেলার সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, ‘ওই পুলিশ সদস্যের ডায়াবেটিস ও কিডনির জটিলতা ছিল। তার মৃত্যু নিয়ে আমরা চিন্তায় আছি। গতকাল তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ফল এখনো জানা যায়নি।’

ওই পুলিশ সদস্যের করোনার রিপোর্ট যদি পজেটিভ হয়, তাহলে তাদের অনেক কিছুর মুখোমুখি হতে হবে বলেও জানান সহকারী পুলিশ সুপার।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২   জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৩৩০ জনে। নতুন করে আরও  ১  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২১  জনে। আজ বৃহস্পতিবার  (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।