নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ;  জেলার গফরগাঁওয়ে তাকমিনা (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঐ তরুণীর পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২০) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রাম থেকে ২০ বছর বয়সী তাকমিনার লাশ তারা উদ্ধার করেন।

নিহত  তরুণী উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রামের মতিন মিয়ার মেয়ে। নিহতের বাবা মতিন মিয়ার দাবি, দুর্বৃত্তরা তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

এ বিষয়ে যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, তাকমিনা তিন বোনের মধ্যে বড়। সে স্থানীয় আঠারোদানা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেও কলেজে ভর্তি হয়নি।

তরুণীর পরিবারের বরাতে চেয়ারম্যান  বলেন, সোমবার রাত ৯টার দিকে তাকমিনা ও তার এক বোন খাওয়া-দাওয়া শেষে আলাদা ঘরে ঘুমাতে যায়। ভোরে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে পাড়া ভরট জামে মসজিদের পাশে চান্দে মড়লের ভিটায় একটি গাছে তাকমিনার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেন। পরে তারা থানায় জানালে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

জানতে চাইলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের বাণী ডট কম/২৪ মার্চ ২০২০/আরএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।